Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :ব্যবসা-বাণিজ্য ও গণপরিবহনের কারণে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের জন্য যাওয়া-আসা বৃদ্ধি পেয়েছে। আমের সিজনে আম কেনাকাটা ও ধান কাটার জন্য লোক যাওয়া-আসা করেছেন। এ কারণে সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

‘উত্তরবঙ্গে বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, খুলনা, সাতক্ষীরা ও নওগাঁ এসব জায়গায় করোনার সংক্রমণ বাড়তি। কোনো কোনো জেলায় করোনা ৩০-৪০ শতাংশ হয়ে গেছে।’

শুক্রবার দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার নিজ বাসবভনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংক্রমণের হার কমানোর উপায়ও বাতলে দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘যদি করোনা সংক্রমণ রোধ করতে হয়, তাহলে কঠোরভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

‘গণপরিবহনে যাত্রীরা গাদাগাদি করে যাতায়াত করেন। এসব কারণে সংক্রমণ হার বাড়ছে। অতএব গণপরিবহনে সরকারের নির্দেশ মেনে যাতায়াত করতে হবে এবং অর্ধেক সিট খালি রাখতে হবে। আমরা দেখছি, গণপরিবহনে এসব মানা হচ্ছে না।’

দেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহিদ মালেক বলেন, ‘উত্তরবঙ্গের হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে। সামাল দেয়া কঠিন হচ্ছে। আমরা চাই না, ঢাকা ও দেশের অন্য জেলাগুলোয় এই সমস্যা দেখা দিক।’

তিনি আরও বলেন, ‘দেশে যখন করোনা মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, তখন সারা দেশে ১৫০০-এর মতো রোগী ছিল। সংক্রমণ বাড়ায় বর্তমানে সারা দেশে চার হাজারের মতো রোগী আছে এবং প্রত্যেক দিন প্রায় চার হাজারের মতো আক্রান্ত হচ্ছে। ‘বর্তমান হারে যদি রোগী বাড়ে, তাহলে কোনো এক সময়ে হাসপাতালে জায়গা দেয়া কঠিন হয়ে যাবে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন ও বালিয়াটি ইউপি চেয়ারম্যান রুহুল আমীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.