Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- ৩ বিভাগেই দুর্দান্ত সাকিব হলেন ম্যাচসেরা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- ৩ বিভাগেই দুর্দান্ত সাকিব হলেন ম্যাচসেরা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 25, 2022Updated:September 25, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেরা ফর্মের সুফল পেলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্লে-অফে ওঠার জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই জ্বলে উঠলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

ব্যাট, বল ও ফিল্ডিং- ৩ বিভাগেই দুর্দান্ত সাকিব হলেন ম্যাচসেরা

Advertisement

সাকিবের আগুনে পুড়ে ছাই হলো ত্রিনবাগো, গায়ানা পেলো ৩৭ রানের জয়। ব্যাট হাতে ২৫ বলে ৩৫, বোলিংয়ের ২০ রানে ৩ উইকেট ও ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে একটি রানআউট করার পর ম্যাচসেরার পুরস্কার নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি ধারাভাষ্যকারদের।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুণ্যের দিন টানা তৃতীয় জয় পেয়েছে গায়ানা। এর সুবাদে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ওঠার পাশাপাশি প্লে-অফও নিশ্চিত হয়েছে গায়ানার।

সাকিব আল হাসান, রহমানউল্লাহ গুরবাজরা যোগ দিতেই যেন পুরোপুরি বদলে গেছে, এবারের আসরে প্রথম ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা। আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। তবে বোলিংয়ে ছিলেন সপ্রতিভ, নেন ৩০ রানে ১ ও ৩৩ রানে ২ উইকেট।

রোববার বাংলাদেশ সময় সকালে আগের দুই ম্যাচকে ছাড়িয়ে প্রথমে ব্যাট হাতে চারটি চার ও একটি ছয়ের মারে ২৫ বলে ৩৫ রান করেন সাকিব। সুনিল নারিনের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে তাকেই একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া সামিত প্যাটেলের এক ওভারেই মারেন তিন বাউন্ডারি।

Shakib al Hasan is this evenings @Dream11 MVP!! He pulled off a superb piece of fielding to runout Pooran, he batted well, scoring 35 from 25 deliveries and took 3 wickets. Shakib al Hasan take a bow!! #CPL22 #GAWvTKR #CricketPlayedLouder #Dream11 #BiggestPartyInSport pic.twitter.com/ohHxCnGC3B

— CPL T20 (@CPL) September 25, 2022

পরে বোলিংয়ে নেমে নিজের প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরিয়ে দেন টিম সেইফার্টকে। প্রথম স্পেলে দুই ওভারে ৮ রানে নেন ঐ এক উইকেট। ইনিংসের ১৭তম ওভারে ফের আক্রমণে এসে আরও দুই উইকেট নেন তিনি। এবার ফেরান আন্দ্রে রাসেল ও সুনিল নারিনের মতো মারকুটে ব্যাটারদের।

সাকিবের ঝুলিতে উইকেট বাড়তে পারতো আরও। তার করা দ্বিতীয় ওভারে মিড উইকেটে একটি সহজ ক্যাচ ছেড়ে দেন গায়ানার ফিল্ডার। ফলে তিন উইকেট নিয়েও সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে। এর পাশাপাশি ইনিংসের ১১তম ওভারে শর্ট মিড থেকে সরাসরি থ্রোয়ে নিকোলাস পুরানকে রানআউট করেন সাকিব।

জনপ্রিয় এই ৩ জন নায়িকা বিবেকের সাথে বাস্তবে শুয়ে ছিলেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

July 6, 2026
আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

July 6, 2026
WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

July 6, 2026

Latest News

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa