
আশরাফুলের ৪১ রানের সঙ্গে ওপেনার সৈকত আলীর ৩৩, জিয়াউর রহমানের ২১ ও নাসির হোসেনের ২০ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫১ রানের সংগ্রহ পায় শেখ জামাল।
শেখ জামালের হয়ে আগের ম্যাচে ৩৮ রানের ইনিংস খেলে রান আউট হয়েছিলেন আশরাফুল। এ ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকেন তিনি। ছয় হাঁকিয়ে রানের খাতা খোলেন আশরাফুল। মুকিদুল ইসলাম মুগ্ধর বল দারুণ ফ্লিকে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠান তিনি। চতুর্থ ওভারে বাঁহাতি পেসার নাহিদ হাসানকে ছক্কায় উড়ান দুবার। এরপর স্পিনার নাসুমকে সুইপ করে ছক্কা উড়িয়ে মুগ্ধ করেন আশরাফুল।
চারটি ছক্কা হাঁকালেও কোনও চারের মার নেই তার ইনিংসে। ৩৫ বলে ৪১ রান করে আউট হন আরিফুল হকের বলে। আরিফুলের বল উইকেট থেকে সরে গিয়ে শট খেলতে গিয়ে পয়েন্টে থাকা ফিল্ডার নাসুমের তালুবন্দী হয়ে ফেরেন আশরাফুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



