Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত ঢাকা ১৪ আসনে বিজয়ী সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর কাসেম আলীর পুত্র মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আমার পিতার ফাঁসি দেয়ার কয়েকদিন পূর্বে আমাকে গুম করে। আমি জানতেও পারিনি আমার পিতার কি হলো। আমার পরিবারও জানতে পারেনি আমার কি হলো। আমি ধরে নিয়েছিলাম আমার মৃত্যু হবে। আল্লাহ তাআলা তার অপার করুণায় আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন।

ব্যারিস্টার আরমান

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে মীর কাসেম আলীর কবর জিয়ার শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। আমার সাথে যে জুলুম হয়েছে এই জুলুম যাতে বাংলার মাটিতে আর না হয় সেজন্য আমি নিজেকে নিয়োজিত করব।

আল্লাহ তায়ালার করুণায় মানুষের সমর্থন নিয়ে জাতীয় সংসদে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য যে দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব যেন ঠিকমত পালন করতে পারি সেজন্য সবার কাছে আমি দোয়াপ্রার্থী। আমি আমার পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করতে এসেছি। আমার পিতার যে ইসলামী আদর্শ সে আদর্শ নিয়ে যেন আমি চলতে পারি। এই শপথ নেয়ার জন্যই আজকে আমি এখানে এসেছিলাম।

ব্যারিস্টার আরমান বলেন, আমরা মানুষের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করব প্রয়োজনে আমরা জান দেয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জান দেবো কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার এই মাটিতে হতে হবে। আবু সাঈদের বিচার এই মাটিতে হতে হবে।

সরকারি বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর

এ সময় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা জামাতের আমীর মো: ফজলুল হক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.