নেত্রকোনা-১ আসনের নির্বাচনি লড়াইয়ে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। প্রাপ্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী, আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১২২টি কেন্দ্রের ভোট গণনায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ব্যারিস্টার কায়সার কামাল

Advertisement

বিপুল এ জয়ের মধ্য দিয়ে কায়সার কামাল তার নির্বাচনি এলাকায় নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। তৃণমূল পর্যায়ের গারো, হাজং এবং সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের ভোট এবং নতুন প্রজন্মের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধানের শীষের প্রতি জনসমর্থনই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির

উল্লেখ্য, নেত্রকোনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ১৮৫ এবং দুর্গাপুর উপজেলায় ২ লাখ ১১ হাজার ৯৯৭। এ আসনটি ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। পুরুষ ও নারী ভোটারের পাশাপাশি উভয় উপজেলায় কয়েকজন হিজড়া ভোটারও রয়েছেন। এবার গারো, হাজং, সনাতন ধর্মালম্বী এবং নতুন প্রজন্মের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.