Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সিনিয়র আইনজীবী এবং প্রাক্তন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

এক শোক বার্তায় তিনি বলেছেন, এই প্রথিতযশা আইনজীবী অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন।

গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে তিনি আদালতকে সবসময় সহযোগিতা করেছেন। সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যারিস্টার রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য।

প্রধান বিচারপতি মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক উল হক আজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.