স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। তার আগে শেষভাগের প্রস্তুতির অংশ হিসেবে এ মাসের শেষ দিকে ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচ দুটির জন্য ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ তিতে।

প্রস্তুতি ম্যাচের দলে জায়গা হয়নি তারকা ডিফেন্ডার দানি আলভেজ ও ফর্মের তুঙ্গে থাকা আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের। প্রথমবারের মতো জাতীয় দল ডাক পেয়েছেন গ্লেইসন ব্রেমার ও রজার ইবানেস। যথোক্রমে জুভেন্টাস এবং রোমার হয়ে খেলা এই দুই ডিফেন্ডারের আন্তর্জাতিক অভিষেক হওয়ার সম্ভাবনাও প্রবল।
ব্রাজিলই বিশ্বকাপ জিতবে

Advertisement

ফ্রান্সের স্তাদিও ওশেনে ২৩ তারিখ ঘানা ও প্যারিস সেইন্ট জার্মেইর হোম গ্রাউন্ড পার্ক ডি প্রিন্সেসে ২৭ তারিখ তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে অনুমিতভাবেই ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ফুটবলারদের আধিক্য রয়েছে।

দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), আলেক্স তেলেস (সেভিয়া), দানিলো (জুভেন্টাস), গ্লেইসন ব্রেমার (জুভেন্টাস), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ইবানেস (রোমা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিউজ কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার) রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.