Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিশ্বকাপ জিতেও ব্রাজিলকে টপকাতে পারলোনা আর্জেন্টিনা
খেলাধুলা ফুটবল

বিশ্বকাপ জিতেও ব্রাজিলকে টপকাতে পারলোনা আর্জেন্টিনা

By Saiful IslamDecember 21, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ঘুচিয়েছে দীর্ঘ ৩৬ বছরের খরা। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা। তারপরও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠতে পারল না লিওনেল মেসির দল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফার সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার পরে তৃতীয় স্থানে আছে রানার্সআপ ফ্রান্স।
ব্রাজিলকে টপকাতে পারলোনা আর্জেন্টিনা
অক্টোবরের হালনাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ছিল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই আশা করেছিল এবার শীর্ষস্থানটা আর্জেন্টিনার দখলে যাবে। কিন্তু শিরোপা জেতার পরও আশ্চর্যজনকভাবে শীর্ষে উঠতে পারেনি লিওনেল মেসিরা। ব্রাজিলের পরে দ্বিতীয় স্থানে আছে আলবিসেলেস্তেরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেলজিয়ামকে টপকে শীর্ষে ওঠে ব্রাজিল। তারপর থেকে দশমাস ধরে শীর্ষে অবস্থান করছে নেইমার-ভিনিসিউসের দল। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে হার ও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিলেও তারা অক্ষুণ্ণ রেখেছে শীর্ষস্থান।

২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর থেকেই টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে যায় আর্জেন্টিনা। এ সময়ে দলটি কোপা আমেরিকা ও লা ফিনালিসিমা জয় করে। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারলেও টানা ৬ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতে নেয় মেসি-ডি মারিয়ারা। তারপরও ব্রাজিলকে পেছনে ফেলতে ব্যর্থ তারা। বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে ফ্রান্সকে হারাতে পারলে তবেই শীর্ষে উঠতে পারত তারা।

আর্জেন্টিনার পর তৃতীয় স্থানে আছে উঠে এসেছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছে বেলজিয়াম। পাঁচ ও ছয়ে যথাক্রমে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। শীর্ষ দশে তিন ধাপ এগিয়ে বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া উঠে এসেছে সাত নম্বরে।

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আছে আট নম্বরে। নয় ও দশে দুই প্রতিবেশী পর্তুগাল ও স্পেন।

কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে চমক দেখিয়েছিল মরক্কো। উত্তর আফ্রিকার দলটি বড় চমক দেখিয়েছে র‍্যাঙ্কিংয়েও। ১১তম স্থানে উঠে এসে তাদের ইতিহাসের সেরা অবস্থানে পৌঁছেছে অ্যাটলাস লায়নরা।

বিশ্বকাপের পর যাঁদের নিয়ে কাড়াকাড়ি করতে পারে ক্লাবগুলি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আর্জেন্টিনা খেলাধুলা জিতেও টপকাতে পারলোনা ফুটবল বিশ্বকাপ ব্রাজিলকে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

February 2, 2026
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

February 2, 2026
Latest News
পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.