
সাক্ষাৎকালে তারা কোভিডকালীন বৈশ্বিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি, জিএসপি সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, কোভিড মহামারিকালীন বৈশ্বিক দুরাবস্থার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ পদক্ষেপের কারণে বাংলাদেশে সকলের খাদ্য নিরাপত্তা ও জীবনযাপন নিশ্চিত হয়েছে। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।
ইইউভুক্ত দেশসমূহে রপ্তানি বাণিজ্যের অধিকতর প্রসারে প্রচেষ্টা চালানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।
মাহবুব হাসান সালেহ বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসনীয়। এসময় ইইউভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



