Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে এই আসনে তিনি টানা তিনবারের মতো সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচিত হয়েছেন।

আনিসুল হক ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান ৬ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। তিনি আম প্রতীক নিয়ে নির্বাচন করেন। এ ছাড়া ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।

এর আগে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। তিনি টানা দুই মেয়াদে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে ৫৮ দশমিক ১৩ শতাংশ। মোট ভোটকেন্দ্র ১১৮টি। এর মধ্যে কসবা উপজেলায় ৭৪টি এবং আখাউড়া উপজেলায় ৪৪টি কেন্দ্র।

আইনমন্ত্রীর পিতা উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, গণপরিষদ ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি সিরাজুল হকও এই আসনের সংসদ সদস্য ছিলেন।

নতুন ইতিহাস গড়লেন ব্যারিস্টার সুমন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.