
তবে লঞ্চডুবির ঘটনার পরপরই নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছিল বলে জানা গেছে। তবে বিকেল হলেও এখনও ঘটনাস্থলে এসে পৌঁছেনি জাহাজটি। তবে উদ্ধারকারী এ জাহাজটি ঘটনাস্থলে আসার পথে পোস্তগোলা ব্রিজের নিচে আটকে গেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, নদীর পানির উচ্চতা বেশি হওয়ায় জাহাজটি আসতে পারছে না।
এর আগে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



