Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ব্রেকিং নিউজ: সেই এমপি বুবলীকে এবার আওয়ামী লীগ থেকে বহিষ্কার
অপরাধ-দুর্নীতি জাতীয় ঢাকা রাজনীতি

ব্রেকিং নিউজ: সেই এমপি বুবলীকে এবার আওয়ামী লীগ থেকে বহিষ্কার

By Hasan MajorNovember 22, 2019Updated:November 22, 20193 Mins Read

ব্রেকিং নিউজ: সেই এমপি বুবলীকে এবার আওয়ামী লীগ থেকে বহিষ্কার

Advertisement
জুমবাংলা ডেস্ক: জালিয়াতির আশ্রয় নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় অংশ নিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে নরসিংদীর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও বুবলীকে অপসারণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক প্রমুখ।

আটজনকে ভাড়া করে নরসিংদীর সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সদস্য তামান্না নুসরাত বুবলীর বিএ পরীক্ষা দেয়ার ঘটনায় বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ায় ঝড় তুলেছে বিশ্ব মিডিয়ায়। বাংলাদেশের বহুল আলোচিত বিষয়টি ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমও।

রাশিয়ার গণমাধ্যম আরটি অনলাইন সংবাদ বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি তামান্না নুসরাত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য তার মত দেখতে আটজনকে ভাড়া করেছিলেন। এ প্রতারণাটি তিনি দীর্ঘ সময় ধরে করে আসছিলেন।

এএফপির খবরে বলা হয়েছে,বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য তার মত দেখতে লোক ভাড়া করেছেন বাংলাদেশি এমপি। ভাড়ায় আট নারীকে দিয়ে প্রক্সি দেয়ার ঘটনায় সোমবার এমপি বুবলীকে বহিষ্কার করা হয়েছে বলেও তাদের প্রতিবেদনে বলা হয়।প্রতিবেদনে বলা হয় বুবলীর হয়ে অন্তত ১৩টি পরীক্ষায় এমন প্রতারণা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা, নিউজ উইক, গ্লোবাল টাইমস, সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়ায় এমপি বুবলীর পরীক্ষার প্রতারণার সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়।

রাশিয়া ভিত্তিক আরটি অনলাইন তাদের ফেসবুক পেইজে প্রতারণার মাধ্যমে এমপি বুবলীর পরীক্ষায় অংশ নেয়া আটজনের ছবি সম্বলিত একটি গ্রাফিক্স ইমেজ প্রকাশ করেছে।সেই ছবি অনেকে শেয়ার দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সম্প্রতি এমপি তামান্না নুসরাত বুবলীর পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।চ্যানেলটির সাংবাদিকদের সরেজমিনে করা প্রতিবেদনে এমন প্রতারণার খবর প্রকাশ পায়।পরে তামান্না নুসরাত বুবলী এমপিকে স্থায়ী বহিষ্কার করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

বুবলী সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী।২০১১ সালের ১ নভেম্বর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

একাদশ জাতীয় নির্বাচনের আগে জমা দেয়া হলফনামা অনুযায়ী মহিলা সংরক্ষিত সংসদ সদস্য বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন। তবে বিএ পাস করার জন্য তিনি অনিয়মের আশ্রয় নিচ্ছেন। তিনি ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে বিএ পরীক্ষা দিচ্ছেন প্রক্সি প্রার্থীরা। এ পর্যন্ত আটজন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দিয়েছেন।

বাউবির বিএ কোর্স এ পর্যন্ত চারটি সেমিস্টার ও ১৩টি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিনি একটিতেও অংশগ্রহণ করেননি।

বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের সরেজমিন প্রতিবেদনে দেখা গেছে, পরীক্ষার হলে সংসদ সদস্যের রোল নাম্বারের সিটে এক তরুণী বসা। সেই পরীক্ষার্থীকে সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি দাবি করেন, আমিই সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। তার আইডি কার্ডটি দেখতে চাইলে ওই পরীক্ষার্থী বলেন, আইডি আনতে ভুলে গেছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa