Advertisement

জুমবাংলা ডেস্ক : তৃতীয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ব্লু-ইকোনমি মিনিস্টারিয়েল কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন শুরু হবে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রতিনিধিরা অনুষ্ঠান হলে আসতে শুরু করেছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারী বিষয়ক মন্ত্রী মেরিস পেইন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা, সিসিলির পররাষ্ট্রমন্ত্রী বেরি ফর, কেনিয়ার কৃষি ও মৎস্যমন্ত্রী মাওয়াংগী কিউনজুরি, মরিশাসের সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী প্রেমদূত কুঞ্জ, মাদাগাস্কারের কৃষিমন্ত্রী রানা রিভেলো ফানোমেজানসোয়া-লুসিয়ান, মালদ্বীপের মেরিন রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার হাসান রশিদ, সাউথ আফ্রিকার পরিবেশ বন ও মৎস্যমন্ত্রী মাখোত্সু মাগদিলিন-সাথিউ, সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল কাদির আহমেদ খায়ের আবদি, থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (ডেপুটি মিনিস্টার) পর্নপিমল কাঞ্চানালাক, কমোরসের পররাষ্ট্রমন্ত্রী সাউফ মোহাম্মেদ আল আমিন প্রমুখ এ সম্মেলনে যোগ দেবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন- পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, সাউথ আফ্রিকার পরিবেশ বন ও মৎস্যমন্ত্রী মাখোত্সু মাগদিলিন-সাথিউ, আইওআরএ’র সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত ড. নমভোয় এন নকওয়ে, ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির সেক্রেটারি জেনারেল মাইকেল ডব্লুও লজ।

ভারত মহাসাগরীয় জোট আইওআরএ’র তৃতীয় এ সম্মেলনে অংশ নিতে বিশ্বের ৩০টির বেশি দেশের মন্ত্রী-উপমন্ত্রী সচিবসহ উচ্চ পর্যায়ের শতাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন।

আইওআরএর সদস্য দেশ হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কোমোরোস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মরিশাস, মোজাম্বিক, ওমান, সিসিলি, সিঙ্গাপুর, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.