Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বড় জয় দিয়ে টাইগারদের টি-২০ মিশন শুরু
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

বড় জয় দিয়ে টাইগারদের টি-২০ মিশন শুরু

By Hasan MajorMar 9, 2020, 10:21 PM Asia/DhakaUpdated:Mar 9, 2020, 10:21 PM Asia/Dhaka2 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক:  মিরপুরে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে দলকে ৪৮ রানের বড় ব্যবধানে জয় এনে দিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ।

ওয়ানডে সিরিজে স্বপ্নের মতো ব্যাটিং দেখিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দু’জনেই তুলে নেন দুটি করে সেঞ্চুরি। সঙ্গে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার ইনিংস। টি-২০ সিরিজেও তাদের কাছে নিজের পত্যাশার কথা জানিয়ে রাখেন অধিনায়ক মাহমুদুল্লাহ। দুই ওপেনার তামিম এবং লিটন সেভাবেই টি-২০ তেও শুরু করেন।

ওয়ানডে ওপেনিং জুটিতে দেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তারা। টি-২০ ফরম্যাটে দুই ওপেনার গড়লেন দেশের সর্বোচ্চ ৯২ রানের জুটি। তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে ৩ উইকেটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ২০০ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে এক ওভার থাকতে অলআউট হয় ১৫২ রানে।

টি-২০ ফরম্যাটে ওপেনিংয়ে এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ জুটি ছিল লিটন-তামিমেরই। শ্রীলংকার বিপক্ষে তারা তুলেছিলেন ৭৪ রান। আর টি-২০ ফরম্যাটে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ২১৫। শ্রীলংকার বিপক্ষে। এছাড়া ওয়েস্ট ইন্ডেজের বিপক্ষে ২১১ আছে বাংলাদেশের। শুরুতে লিটন-তামিম ওই রান ছাড়িয়ে যাওয়ার আভাস দিলেও শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে দেয় বড় লক্ষ্য।

দলের হয়ে ওপেনার তামিম ইকবাল ৩৩ বলে দুই ছক্কা ও তিন চারে খেলেন ৪১ রানের ইনিংস। অন্য ওনেপার লিটন দাস ৩৯ বলে ৫৯ রান করে আউট হন। তিনি তিনটি ছক্কা ও পাঁচটি চারের মার দেখান। এরপর মুশফিকুর রহিম ফেরেন ১‌৭ রান করে।

বিয়ের কারণে ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচে ছিলেন না সৌম্য সরকার। তৃতীয় ম্যাচে দলে ডাক পেলেও একাদশে জায়গা মেলেনি তার। তবে টি-২০ সিরিজের শুরুর ম্যাচে সদ্য বিয়ে করা সৌম্য খেলেছেন ৩২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের হার না মানা দারুণ এক ইনিংস। তিনি পাঁচটি ছক্কা ও চারটি চারের মার দেখান। অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ১৪ রান।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন টিনাসি কামুনহুকামে। দশম ব্যাটসম্যান চার্ল মুম্বা করেন ২৫ রান। এছাড়া শেন উইলিয়ামস, রিচমন্ড মুতুমবামি ও ডোনাল্ড ট্রিপানো ২০ করে রান করেন। বাংলাদেশের হয়ে লেগ স্পিনার আমিনুল ইসলাম নেন ৩ উইকেট। এছাড়া মুস্তাফিজ নেন ৩ উইকেট। শফিউল ইসলাম,সাইফউদ্দিন ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। টেস্ট দিয়ে শুরু সিরিজে মুমিনুল দলকে এনে দেন দুর্দান্ত এক জয়। এরপর মাশরাফি তার নেতৃত্বের শেষ সিরিজে জিম্বাবুয়েকে ধবলধোলাই করেন। সেই ধারা ধরে রাখলেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহও।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

May 24, 2026, 11:23 PM Asia/Dhaka
ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

May 24, 2026, 11:05 PM Asia/Dhaka
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
Latest News
টুর্নামেন্ট

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে অংশ নিতে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু

ব্রুনো

প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন ব্রুনো ফার্নান্দেস, এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট

রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

৭ দিনের ছুটি

ঈদের আগে আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে ৭ দিনের ছুটি

স্পেশাল ট্রেন

আগামীকাল থেকে চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী

ফরেনসিক রিপোর্টে

রামিসার ফরেনসিক রিপোর্টে যে তথ্য জানা গেল

কমলো

দেশের বাজারে কমলো জেট ফুয়েলের দাম

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp