
নবলদ্বীপ সিং নামের এক ভারতীয় ক্রিকেটপ্রেমীই রোহিতদের এই বিপদে ফেলেছেন। রোহিতরা যে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, সেখানে নবলদ্বীপ উপস্থিত ছিলেন। রোহিত শর্মাদের এমন বিপদে ফেলেছেন । ভাগ্যক্রমে ছিলেন নবলদ্বীপ। সামনে ভারতীয় পাঁচ ক্রিকেটারকে দেখে ভিডিও করে সেটা টুইটারে ছড়িয়ে দেন। এরপর পাঁচ ক্রিকেটারের খাওয়ার বিলও নাকি তিনি পরিশোধ করেন। ঋষভ পন্থ তাকে আনন্দে জড়িয়ে ধরেন বলেও উল্লেখ করেন নবলদ্বীপ।
এতেই নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড সে অভিযোগকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু ভিডিও দেখার পর তাদের দাবি আর ধোপে টেকেনি। নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে পড়ায় আপাতত রোহিত শর্মা, ঋষভ পন্ত, শুভমান গিল, পৃথ্বী শ ও নভদ্বীপ সাইনিকে অস্ট্রেলিয়া ও ভারত স্কোয়াডের বাকি খেলোয়াড়দের থেকে আলাদা রাখা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের পর অবশ্য নবলদ্বীপ পন্থের জড়িয়ে ধরার দাবি প্রত্যাহার করেন। কিন্তু এতে কোনো লাভ হয়নি।
আজ শনিবার রাতে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বিসিসিআই ও সিএ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ভেবে দেখছে, এভাবে ঘুরতে যাওয়ায় জৈব নিরাপত্তা বলয় ভাঙা হয়েছে কিনা। আপাতত অস্ট্রেলিয়া ও ভারতের চিকিৎসক দলের পরামর্শে সতর্কতা হিসেবে এই খেলোয়াড়দের আইসোলেশনে পাঠানো হয়েছে। এর ফলে ভারত ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভ্রমণ ও অনুশীলন মাঠে যাওয়ার ক্ষেত্রেও তাদের আলাদা রাখা হবে। তবে নিয়ম মেনেই তাদের অনুশীলন করতে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



