Advertisement
ইব্রাহীম খলিল, জবি প্রতিনিধি : সম্প্রতি রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ আলোচনার জন্ম দিছে। এ ঘটনায় জবির ওই শিক্ষার্থী তোপের মুখে পড়ায় ৩ আগস্ট রাতে ওই হেলপারের কাছে ক্ষমা চেয়েছে ওই শিক্ষার্থী।

ভিডিওতে দেখা যায়, একটি বাসের হেলপারকে মারধর করছে এক যুবক। এ সময় তিনি বলছেন— আমাকে চিনিস, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সমন্বয়ক। এক মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময়জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন সেই যুবক।

তবে আজ রাতে ওই বাসের হেলপার ও চালকের কাছে ক্ষমা চেয়েছে ওই শিক্ষার্থী। একটি ভিডিওতে দেখা যায় ওই শিক্ষার্থী বলছেন, আমি রাগের মাথায় সব কইরা ফেলাইছি। আমি অনেক ভীত সন্তুষ্ট আমি কাল রাত হতে ঘুমাতে পারছি না খাইতে পারছি না। আমার শরীর কাঁপতেছে। আমি বিভিন্ন জায়গা থেকে থ্রেট পাইতেছি। আমার সাথে কোন রাজনৈতিক পরিচয় নেই৷ আমি আপনাদের সাথে রাফ বিহাব করে ফেলছি। আমি ভয়ে একটা পরিচয় দিয়ে ফেলছি। আমারে মাফ করে দেন।

এ সময় সেই বাসের হেলপার বলেন, সে একটা ভুল করে ফেলছে এখন সে তার ভুল বুঝতে পারছে তাই তাকে মাফ করে দিছি। আমরা যেহেতু পড়ালেখা করতে পারি নি তাই সে যেন পড়ালেখা করে বড় কিছু করতে পারে  তাই তারে মাফ করে দিছি।

জানা যায়, হেলপারকে মারধর করা এ যুবকের নাম তৌসিফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বক নামে কখনোই কোন পদ ছিল না বলে জানিয়েছেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত ২৯ জুলাই ২৭ সদস্যবিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয় তাতেও নাম নেই এই শাকিলের।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.