
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আগামী ১৬ আগস্ট ‘সি’ ইউনিট, ১৭ আগস্ট ‘এ’ ইউনিট এবং ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট দুপুর ১২ থেকে ১টা এবং বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফট। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়েরওয়েব সাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।
পরীক্ষা পেছানোর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা তারিখ পেছানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ জুন এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



