![]()
জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছে মোজাফফর নামে এক বীর মুক্তিযোদ্ধা। এ সময় বাবাকে বাঁচাতে এসে মৃতের বড় মেয়ে মৌ মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে মডেল থানার পশ্চিম রোহিতপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। নিহতের আপন ভাতিজা মৃত আমিরুল ইসলামের ছেলে ঠান্ডু মিয়া তার চাচা এবং চাচাতো বোনকে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে চাচার মৃত্যু হয় এবং চাচাতো বোন জেলিনা আক্তার মৌ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, নিহতের ভাই আমিরুল ইসলাম একটি হিন্দু মেয়ে বিয়ে করেন। সে কারণে তাকে বাড়িতে উঠতে দেন নাই ভাই মোজাফফর। এক পর্যায়ে নুরুল ইসলাম একমাত্র ছেলে ঠান্ডুকে রেখে পরলোক গমন করেন। ঠান্ডু বড়িতে এসে চাচার কাছে তার সম্পত্তি চাইলে চাচা মোজাফ্ফর কৌশলে টাকা দেওয়ার কথা বলে ঠান্ডুর কাছ থেকে জমি লিখে নেয়।
ঘটনার সময়ও ঠান্ডু চাচার কছে টাকা চাইতে আসেন। টাকা না পেয়ে চাচাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে রাজধানীর মিটফের্ড হসপতালে নিয়ে গেলে মুক্তিযোদ্ধা মোজাফ্ফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, এ ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী নাগিস বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


