Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভাবছিলাম ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনীতি ছেড়ে দেব : শামীম ওসমান
জাতীয়

ভাবছিলাম ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনীতি ছেড়ে দেব : শামীম ওসমান

By Shamim RezaDecember 30, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘বার একাডেমিতে পারভেজ ভাইয়ের মিটিংয়ের মধ্য দিয়ে ছাত্রলীগের রাজনীতিতে কাগজে কলমে ঢুকে ছিলাম। এই যে শুরু হলো, ভাবছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর কেউ থাবা দিতে পারবে না- ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু এখন দেখি, সাপ-শকুনরা এখন আমার নেত্রীকে ছোবল দিতে চায়।’

আগামী ৯ জানুয়ারি ডাকা সমাবেশকে সফল করতে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে এক কর্মী সভায় এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ১৮নম্বর ওর্য়াডের নেতাকর্মীদের নিয়ে নগরীর রাইফেল ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

শামীম ওসমান বলেন, এখন বাংলাদেশের রাজনীতিতে বিশাল সংকট। কারো না কারো তো আওয়াজ তুলতে হবে। তাই আমিই তুলছি। দেখবেন, আমি নারায়ণগঞ্জ থেকে আওয়াজ তোলার পরে, সকলেই আওয়াজ তোলা শুরু করে দিবে। এখন বিদেশের মাটিতে বসে ‘আমাদের গর্ব, আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী’র বিরুদ্ধে কথা বলছে প্রতিনিয়ত। ‘পুলিশ বাহিনী’ নিয়ে কথা বলছে, ‘বিজিবি’র বিরুদ্ধে কথা বলছে। অর্থাৎ, রাষ্ট্রের কাঠামোটাকে আঘাত করছে। এখন বাংলাদেশের রাজনীতির জন্য হাই টাইম। তাই আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আগামী তিন থেকে চার মাস আমরা সবাই এক মায়ের সন্তান হয়ে থাকবো।

সিটি মেয়র আইভীকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেছেন, ‘বঙ্গবন্ধুর নাম বেঁচে আর শেখ হাসিনার ছবি বেঁচে ক্ষমতা ইনজয় করবেন, নৌকা মার্কা নিয়ে নেতাগিরি করবেন, জনপ্রতিনিধি হবেন। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য আঘাত করবে, আপনারা মাঠে নামবেন না। অন্যদের সাথে বসে চা খাবেন, এটা তো হতে পারে না। আমরা চাই আপনারা মাঠে নামেন, নেমে অবস্থানটা পরিস্কার করেন। তাই আপনাকে দাওয়াত দিয়েছি। এখন আসলে আসবেন, না আসলে না আসবেন। আপনার ইচ্ছা।’

শামীম ওসমান আরো বলেন, ‘আমি যে দিন কথা বলা শুরু করলাম, সেদিন থেকে বিদেশ বসে আমার বিরুদ্ধে কথা বলা শুরু হলো। আমাকে সরকার নাকি স্পেশাল ছয়জন নিরাপত্তা রক্ষী দিয়েছে। এরপর বললো, ‘আমি নাকি ছয় হাজার লোক ভারত থেকে এনে পাসপোর্ট দিয়েছি ট্রেনিং দেওয়ার জন্য।’ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাকে ভারত থেকে লোক আনতে হবে না, আমার মা-বোনরা যদি খন্তি-বঠি নিয়ে পথে নামে, তাহলেই তো পাড় পাবেন না। আমরা তো রিজার্ভ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ১৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল, ১৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, মহানগর আওয়ামী লীগ নেতা রবিউল প্রমূখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

February 4, 2026
সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

February 4, 2026
নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

February 4, 2026
Latest News
জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

ভূমিকম্পে কেঁপে উঠেছে

১৭ মিনিটেই দুইবার কম্পন, কেন বারবার কাঁপছে দেশ

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আজ যেসব এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন কূটনীতিকেরা

BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.