
২০২০ এশিয়া কাপ পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। একথা স্পষ্ট জানিয়েছে বিসিসিআই। যার জন্য এশিয়া কাপের আয়োজক হিসাবে পাকিস্তান থাকলেও টুর্নামেন্ট আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। তবে আফ্রিদি মনে করেন, ভারতীয় দলের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসা উচিত। সম্প্রতি পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, কোহলিরা এখানে এলে আমরা স্বাগত জানাব। পাকিস্তান সবসময় ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য তৈরি। আমরা ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য প্রস্তুত। দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে পারে ক্রিকেট।
কোহলিদের এশিয়া কাপে খেলতে আসার জন্য আমন্ত্রণ জানাতে প্রস্তুত পাকিস্তান। সেকথা জানিয়েছে আফ্রিদি আরও বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে টুর্নামেন্ট যেখানেই হোক না কেন, ক্রিকেট চলতে থাকবে। একমাত্র ক্রিকেটই পারে দুই দেশের মধ্যে বৈরিতা দূর করতে! আমরা সব সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক গড়ে তোলাটা প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



