
রবিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। ভারত সফর শেষে প্রধান বিচারপতি আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ বিমান বিজি-৩৯৮ এর বিশেষ ফ্লাইটে বিকালে দেশে ফেরার কথা রয়েছে।
ভারত সফরে তার সঙ্গী হয়েছেন প্রধান বিচারপতির স্ত্রীসহ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
সকালে বিমানবন্দরে প্রধান বিচারপতিকে বিদায় জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ মশিয়ার রহমান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মোঃ আরিফুর রহমানসহ অন্যারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



