
মঙ্গলবার (২৩ মার্চ) উপহারের প্রথম চালানের অ্যাম্বুলেন্সটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলো এসে পৌঁছাবে। এ বিষয়ে উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রবিবার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এটিকে ঢাকায় নেওয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।
তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে এসে পৌঁছালে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



