Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতকে খোঁচা দিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতকে খোঁচা দিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 26, 20212 Mins Read
ভারতকে খোঁচা দিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এই প্রথম বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারালো পাকিস্তান। আগের ১২ ম্যাচেই ভারতের কাছে হেরেছিলো পাকিস্তান।

ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্দান্ত জয়ে খুশি পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ভারতকে উদ্দেশ্যে করে খোঁচা মারতে ভুল করেননি ইমরান।

তিনি জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক মসৃণ করা প্রয়োজনীয় হয়ে উঠেছে। তবে এই মুর্হূতে সর্ম্পক গড়া সম্ভব নয়।

আজ রিয়াদে পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান বলেন, ‘আমাদের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত ভাল। প্রতিবেশী দেশ ভারতের সাথেও সম্পর্ক উন্নত করা প্রয়োজন। তবে রোববার পাকিস্তান যে ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছে, তারপর পারস্পরিক আলোচনার জন্য এটা মোটেও ভাল সময় নয়।’

Advertisement

রোববার পাকিস্তান মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিজ বাড়িতেই ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ দেখেন ইমরান। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ভারতকে হারানোয় উচ্ছসিত ইমরানও। তাই ম্যাচ শেষ হবার সাথে-সাথে টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

টুইটারে ইমরান লিখেন, ‘পাকিস্তানের পুরো দলকে অভিনন্দন। বিশেষভাবে বাবর আজম, সামনে থেকে দুর্দান্ত নেতৃত্ব দেয়ার জন্য । অসাধারণ পারফরমেন্স ছিলো রিজওয়ান ও আফ্রিদির। দেশ তোমাদের জন্য গর্বিত।’

প্রথমে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলি হাফ-সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় ভারত। কোহলি ৫৭ রান করেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন। ভারতের ছুঁেড় দেয়া ১৫১ রানের টার্গেট সহজেই স্পর্শ করে ফেলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের। ১৩ বল বাকী রেখে দাপুটে জয় পায় পাকিস্তান। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa