
কিন্তু ব্যক্তিগিত ২৯ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন লিটন। দুই বার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। এরপর নাইমের সঙ্গে দলকে এগিয়ে যেতে থাকেন সৌম্য। তবে ব্যক্তিগত ৩৬ রানে সুন্দরের বলে আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন নাইম।
এরপর দ্রুতই ফিরে যান মুশফিক। চাহালের বলে ক্রুনাল পান্ডিয়ার হাতে ধরা পড়ে ৪ রান করে ফিরেন মুশফিক। গত ম্যাচে ক্রুনালের ক্যাচ মিসে ম্যাচের নায়ক হয়েছিলেন মুশফিক। তবে এবার ক্রুনাল সেই ভুল করেননি। ওই একই ওভারে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেন সৌম্য। তিনি ৩০ রান করে সাঝঘরে ফিরেন।
এরপর ৬ রান নিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন আফিফ। এরপর ৩০ রান করে ফিরেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান করে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে ভারতকে করতে হবে ১৫৪ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



