Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) ভারতকে যা খুশি তা-ই করতে দিচ্ছে আইসিসি, অভিযোগ ভনের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতকে যা খুশি তা-ই করতে দিচ্ছে আইসিসি, অভিযোগ ভনের

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 27, 2021Updated:February 27, 20213 Mins Read
ভারতকে যা খুশি তা-ই করতে দিচ্ছে আইসিসি, অভিযোগ ভনের
ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : পুরো পাঁচদিন খেলা হলে আজ (শনিবার) হতো আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিন। কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে মাত্র দুই দিনেই। যে কারণে ম্যাচের বাকি তিনদিন এখন শূন্যই পড়ে আছে। একই মাঠে বৃহস্পতিবার (৪ মার্চ) শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। কিন্তু এর আগে যেন শেষই হচ্ছে না তৃতীয় টেস্টকে ঘিরে আলোচনা।

আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত প্রথম ম্যাচটিতে ভারত পেয়েছে ১০ উইকেটের বড় জয়। ইংল্যান্ড নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ১১২ ও ৮১ রানে, ভারত প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১৪৫ রানে। দ্বিতীয় ইনিংসে ৪৯ রানের লক্ষ্য তাড়া করতে কোনো উইকেট হারায়নি ভারত।

ম্যাচে দেখা গেছে, প্রথম দিনের প্রথম ঘণ্টা থেকেই একপ্রান্তে শুরু হয়ে যায় বড় বড় সব টার্ন। নরম মাটির উইকেটে সেসব টার্নের সঙ্গে মানিয়ে নিতে পারেনি দুই দলের কেউই। ম্যাচের চার ইনিংস মিলে ব্যক্তিগত ফিফটি হয়েছে মাত্র দুইটি। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি এবং ভারতের হয়ে করেছেন রোহিত শর্মা।

উইকেটের এমন আচরণ একদমই মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ডের বিখ্যাত দৈনিক সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রামের জন্য লেখা নিজের কলামে রীতিমতো ভারতকে ধুয়ে দিয়েছেন ভন। তিনি সরাসরি অভিযোগ করেছেন, আইসিসির কারণেই নিজেদের ইচ্ছামতো যা খুশি করতে পারছে ভারত।

ভন লিখেছেন, ‘ভারত তৃতীয় টেস্টটা দশ উইকেটে জিতেছে। কিন্তু এটা খুবই ভাসা-ভাসা এক জয়। সত্যি বলতে, এই ম্যাচে কোনো জয়ীই ছিল না। হ্যাঁ! ভারত তাদের সামর্থ্য ও স্কিলের প্রমাণ দিয়েছে। আমাদের এটা মানতেই হবে যে, এসব কন্ডিশনে ইংল্যান্ডের চেয়ে ভারতের স্কিল অনেক বেশি।’

এই ম্যাচের উইকেট যে ভালো ছিল না, তা বোঝাতে জো রুটের পাঁচ উইকেট নেয়ার উদাহরণ টেনে তিনি আরও লিখেছেন, ‘আপনি আমাকে বলতে পারবেন না যে এসব পিচ টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ। টেস্ট ক্রিকেটে গড়পড়তা মানের একজন অফস্পিনার, আমার বলতে দ্বিধা নেই, জো রুট, দ্বিতীয় দিনের প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়ে যায়। এমনটা হতে পারে না।’

No winners this week … My reasons why the @ICC have to act fast to stop India & other teams producing very poor pitches in the future https://t.co/hoxBhFF4fB @TelegraphSport !! #INDvENG

— Michael Vaughan (@MichaelVaughan) February 26, 2021

ভারতকে এমন ছাড় দেয়ার কারণে টেস্ট ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে বলে মনে করেন ভন, ‘যতদিন ভারতের মতো ক্ষমতাধর দেশগুলো এমন সব কাণ্ড করে পার পেয়ে যাবে, ততদিন নখদন্তহীনই থেকে যাবে আইসিসি। তারা ভারতকে যা খুশি তা-ই করতে দিচ্ছে। এতে টেস্ট ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘এসব কারণে ব্রডকাস্টাররা টাকাও ফেরত চাইতে পারে। কারণ তারা খেলোয়াড়দের ব্যর্থতার কারণে ম্যাচ আগে শেষ হওয়া মেনে নেয়। কিন্তু স্বাগতিক বোর্ডের এমন পিচ বানানো মানার কারণ নেই। তাদের এখন তিনদিন বেকার বসে থাকতে হবে কিন্তু এর টাকা ঠিকই দিতে হবে। তারা অবশ্যই খুশি হবে না এবং টেস্টের জন্য বেশি টাকা দেয়ার আগে দুইবার ভাববে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa