
দিনের শেষে সুবিধেজনক জায়গাতেই রয়েছে নিউজিল্যান্ড। সৌজন্যে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেলর। ইশান্ত শর্মার জোড়া ধাক্কায় প্যাভিলিয়নে ফিরে যান দুই কিউই ওপেনার টম লাথাম (১১) এবং টম ব্লান্ডেল (৩০)। এরপর উইলিয়ামসন এবং টেলর জুটি তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন।
শততম টেস্টে টেলর করলেন ৪৪ রান। টেলরকে আউট করেন সেই ইশান্তই। এরপর উইলিমসনকে ৮৯ রানে আউট করে ভারতকে ম্যাচে ফেরান মোহম্মদ শামি। নিকোলসকে(১৭) ফেরান অশ্বিন। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২১৬ রান। ১৪ রানে অপরাজিত রয়েছেন ওয়াটলিং আর কলিন ডি গ্র্যান্ডহোম ৪ রান করে ক্রিজে রয়েছেন। তিনটি উইকেট নেন ইশান্ত।
গতকাল শুক্রবার ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছিলেন কাইল জেমিসন। আর শনিবার সকালে ভারতীয় ব্যাটিংয়ের লেজ ছাঁটার কাজটা করেন অভিজ্ঞ টিম সাউদি। ৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। পন্থ ১৯ করে রান আউট হলেন। রাহানে করলেন ৪৬ রান। শেষ দিকে মোহম্মদ শামি ২১ রান করেন। সাউদি এবং জেমিসন চারটি করে উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



