
রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপি মহাসচিবের বরাত দিয়ে শায়রুল বলেন, মির্জা ফখরুল বলেছেন, দারুণ হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশের যুবরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য শক্তিশালী ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ২৩ বল হাতে রেখেই তিন উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ভারত ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে করতে পারে ১৭৭ রান। জবাবে ব্যাট করে ৪২.১ ওভারেই ৭ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে।
এর আগে বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে স্বপ্নের ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



