Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতকে ১১০ রানে আটকে দিল নিউজিল্যান্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতকে ১১০ রানে আটকে দিল নিউজিল্যান্ড

By Saiful IslamOctober 31, 20212 Mins Read

ভারতকে ১১০ রানে আটকে দিল নিউজিল্যান্ড

Advertisement

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গো-হারা হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টিকে থাকার ম্যাচে রোববার (৩১ অক্টোবর) বিবর্ণ ভারতকেই দেখা গেল দুবাই ক্রিকেট গ্রাউন্ডে।

কিউইদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। শুরুর ধাক্কা শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারেনি বিরাট কোহলিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে তাদের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রানে। অর্থাৎ কেন উইলিয়ামসনদের জিততে হলে করতে হবে ১১১ রান।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটি ব্যর্থ হওয়ায় এদিন কিছুটা রদবদল ছিল ওপেনিং জুটিতে। চিরাচরিত ওপেনার রোহিত শর্মার জায়গায় শুরুতে সুযোগ দেওয়া হয় তরুণ ইশান কিশানকে। তবে বিশ্বমঞ্চে হতাশই করলেন তিনি।

ট্রেন্ট বোল্টের বলে ড্যারেল মিচেলের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইশান। আউট হওয়ার আগে করেছেন ৮ বলে ৪ রান। তবে ইশানের বিদায়ের পর আরেকটা উইকেট পেতে পারতো বোল্ট। ব্যাট করতে নামা রোহিত প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে অ্যাডাম মিলানের ভুলের খেসারতে অল্পের জন্য বেঁচে গেছেন।

এদিকে, ঝড় তোলার আভাস দিয়ে ক্যাচের ফাঁদে পড়েছেন কেএল রাহুল। টিম সাউদির বলে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন রাহুল। করেছেন ১৬ বলে ১৮ রান। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ভারতের প্রথম দুটি ক্যাচের দুটিই তালুবন্দি করেছেন ড্যারেল মিচেল।

৮ম ওভারে রোহিত শর্মাকে ফেরান ইশ সোধি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৪ রান করে গাপটিলের হাতে ধরা পড়েন ‘হিটম্যান’। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আজকের ম্যাচেও ব্যর্থ এই ওপেনার ।

নিউজিল্যান্ডের বোলারদের আঁটসাট বোলিংয়ে ১০ ওভারেও দলগত ৫০ রান টপকাতে পারেনি ভারত। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেও এদিন ব্যর্থ দলীয় কাপ্তান বিরাট কোহলি।

ইশ সোধির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ১৭ বলে ৯ রান করে বোল্টের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক। সবচেয়ে অবাক করা বিষয় গোটা ইনিংসে তিনি কোনো বাউন্ডারি মারতে পারেননি।

কোহলির পর একই পথ ধরলেন রিশভ পন্তও। অ্যাডাম মিলানের বলে সরাসরি বোল্ড আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেছেন ১২ রান।

রিশভের পর হার্দিক পাণ্ডিয়া এবং শার্দুল ঠাকুররাও দলের বিপর্যয়ে হাল ধরতে ব্যর্থ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa