জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ভারতীয় নতুন মাদক ইস্কাফসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক ইস্কাফ জব্দ করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
শুক্রবার (২৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘রাজধানীতে অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজা ও ১৮৫ বোতল ভারতীয় নতুন মাদক ইস্কাফসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে আগামীকাল শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


