
আন্তর্জাতিক ডেস্ক : মাঠের খেলা কেন্দ্র করে নয়, স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করা নিয়ে মারামারিতে লিপ্ত মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা।
বুধবার মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় ভারতের ঐতিহ্যবাহী এই দুই ক্লাবের সুনাম নষ্ট হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তিপত্র বিতর্কে ইস্টবেঙ্গল ক্লাবের একাংশের ওপর ক্ষুব্ধ সমর্থকরা এদিন দুপুর ১টা থেকে ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এ ঘটনায় প্রতিপক্ষ মোহনবাগান ক্লাবের সমর্থকরা জড়ো হন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়।
এর পর শুরু হয় মারামারি। ঝামেলা হতে পারে আশঙ্কায় আগেই মোতায়েন ছিল পুলিশ। মারামারি শুরু হতেই লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা নিয়োজিত বাহিনী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ক্লাব বাঁচাতে সমর্থকদের জনজোয়ার ✊✊ pic.twitter.com/yxSJjCk3uT
— BADGEB FANS' CLUB (@EB_BadgebFC) July 21, 2021
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


