জুমবাংলা ডেস্ক : মহামারি করোনাভাইরাসে ভারতের গভীর শঙ্কাজনক পরিস্থিতিতে সেদেশে অবস্থান করা বাংলাদেশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
আজ সোমবার হাইকমিশন এক সার্কুলারে এ আহ্বান জানায়।
বাংলাদেশ হাইকমিশনের ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, যেসব বাংলাদেশী নাগরিক এখন ভারতে অবস্থান করছেন, তাদের করোনা পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও বলা হয়, করোনায় স্বাস্থ্যবিধি ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসের প্রকোপ মারাত্মকরূপে বেড়েছে। কয়েক দিন ধরে দেশটিতে প্রতিদিন কয়েক লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং দুই হাজারেরও বেশি মানুষ মারা যেতে দেখা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


