স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখে আবার এটা মনে করবেন না যে, বলিউড কিংবদন্তী শাহরুখ খান ভারতের ক্রিকেট দলে ডাক পেয়েছেন। যিনি ডাক পেয়েছেন তিনি তামিলনাড়ু থেকে ওঠে আসা ২৫ বছর বয়সী ক্রিকেটার। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে প্রথমবারের মতো ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

আজ (৬ ফ্রেবুয়ারি) থেকে শুরু হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। এতদিন স্কোয়াডের সঙ্গে নেট বোলার হিসেবে ছিলেন শাহরুখ খান। ৪ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় আরও দুইজনকে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। তারা হলেন- ইশান কিষাণ ও শাহরুখ খান।

Advertisement

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি প্রথম ওয়ানডের জন্য ঈশান কিষাণ ও শাহরুখ খানকে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (৬ ফ্রেবুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই দুইজন থাকবেন ভারতীয় স্কোয়াডে।’

করোনার কারণে শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াদ ও নবদীপ সাইনি এখনও আইসোলেশনে রয়েছেন। প্রথম ওয়ানডের দলে তাই তারা বিবেচিত হবেন না। অধিনায়ক রোহিত শর্মা ইতোমধ্যে জানিয়েছেন, প্রথম ওয়ানডেতে ধাওয়ানের জায়গায় ওপেনারের ভূমিকায় দেখা যাবে এর আগে দুটি ওয়ানডে খেলা কিষাণকে। অভিষেকের অপেক্ষায় থাকা শাহরুখেরও জায়গা হতে পারে একাদশে।

একনজরে ওয়েস্ট ইন্ডিজেরর বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, রিশভ পান্ট, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, মোহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আভেশ খান, শাহরুখ খান এবং ইশান কিশান।

ঘুষ না পেয়ে ক্রিকেটারকে বাদ বিসিবির কোচের, অভিযোগ করায় হামলার শিকার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.