Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতের ঘরে সাফ শিরোপা
খেলাধুলা

ভারতের ঘরে সাফ শিরোপা

By rskaligonjnewsJuly 5, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময়ে দুই দলই ছিল সমানে সমান। টাইব্রেকারের প্রথম পাঁচ শটেও হলো না ম্যাচের নিষ্পত্তি। ষষ্ঠ শটে গিয়ে ভাগ্য দেবতার হাতটা গিয়ে পড়লো ভারতের মাথার উপর।

ভারত

Advertisement

টাইব্রেকারে কুয়েতকে ৫-৪ গোলে হারিয়ে সাফের নবম শিরোপা ঘরে তুলল ভারত।

ব্যাঙ্গালোরের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কুয়েত। ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় তারা। শাবিব আল খালদি দলকে এগিয়ে দেন আল বুলোশির পাসে।

তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি ভারত। ২৪ মিনিট বাদেই সামাদের বাড়িয়ে দেয়া পাস থেকে দলকে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা।

এরপর চলতে থাকে দুই দলের একের পর এক আক্রমণ। ম্যাচের পুরোটা সময় জুড়ে চলা সেই আক্রমণ-প্রতি আক্রমণে গোলের দেখা মেলেনি কোনো দলেরই। যার ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় সমতায়।

ফলাফল নিষ্পত্তির জন্য এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও এগিয়ে যেতে পারেনি ভারত কিংবা কুয়েত কোনো দলই। আর তাতেই ম্যাচের ফল নিষ্পত্তিতে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের।

ফাইনালের টানটান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে টাইব্রেকারের প্রথম পাঁচ শটের একটি করে মিস করে দুই দলই।

ভারতের হয়ে পেনাল্টি শ্যুট আউটের প্রথমটিতে সুনীল ছেত্রি গোল বের করে আনলেও মিস করেন কুয়েতের আবদুল্লাহ দাহাম। পরের শট গোলে পরিণত করেন সান্দেশ জিনগান ও ফাওয়াজ আল ওতাইবি। তৃতীয় শটেও গোল পায় ভারত-কুয়েত দুই দলই।

ম্যাচে কুয়েত ফেরে চতুর্থ শটের সময়। ভারতের উদান্তা সিং কুমার গোল মিস করলেও টাইব্রেকে সমতা আনেন কুয়েতের আবদুল আজিজ। ফলাফল সে সময় দাঁড়ায় ৩-৩।

পঞ্চম শটেও যখন ম্যাচের সমাপ্তি টানা সম্ভব হয়নি তখন রেফারির নির্দেশে আরও একটি করে শট নেয় দুই দল। এবারে আর ভাগ্য দেবতা মুখ ফিরিয়ে রাখতে পারেননি ভারতের থেকে। স্বাগতিকদের নাওরেম মাহেশ গল করে ব্যবধান নিয়ে যান ৫-৪ এ। ফিরতি শটে খালিদ ইবরাহিমকে ঠেকিয়ে দেওয়ার মাধ্যমে নবম শিরোপা নিশ্চিত হয় ভারতের।

জিকোই সাফের সেরা গোলরক্ষক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa