Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ক্ষুধার সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান
আন্তর্জাতিক

ক্ষুধার সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান

By Saiful IslamOctober 15, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারত চলতি বছর বৈশ্বিক ক্ষুধা সূচকে ছয় ধাপ নেমে ১২১ দেশের মধ্যে ১০৭তম হয়েছে । গত বছর দেশটি এ তালিকায় ১১৬ দেশের মধ্যে ১০১ নম্বরে ছিল।
ক্ষুধা
এবারের তালিকায় দেশটি বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের পেছনে আছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

শনিবার ক্ষুধা ও অপুষ্টির খোঁজখবর রাখা বৈশ্বিক ক্ষুধা ‍সূচকের (জিএইচআই) ওয়েবসাইটে দেখা গেছে, ৫ এর কম জিআইএইচ স্কোর নিয়ে চীন, চিলি, ক্রোয়েশিয়া, রুমানিয়া, তুরস্ক, বেলারুশ ও কুয়েতসহ ১৭টি দেশ চলতি বছরের তালিকার শীর্ষস্থান ভাগাভাগি করে নিয়েছে।

তাদের পরে আছে কোস্টারিকা, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল আর উজবেকিস্তান।

দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৬৪, নেপাল ৮১, বাংলাদেশ ৮৪ আর পাকিস্তান তালিকার ৯৯ নম্বরে অবস্থান করছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) তৈরি হয়েছে চারটি মাপকাঠিতে প্রতিটি দেশের পরিস্থিতি বিচার করে।

অপুষ্টির হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম ওজনের শিশুর হার, ৫ বছরের কম বয়সীদের মধ্যে কম উচ্চতার শিশুর হার, ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার- এই চারটি মাপকাঠিতে প্রতিটি দেশের স্কোর হিসাব করা হয়েছে ১০০ পয়েন্টের ভিত্তিতে।

ভারতীয় কংগ্রেস এমপি পি চিদাম্বরম এই তালিকার কথা উল্লেখ করে বলেছেন, ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ৮ বছরে (ক্ষুধার সূচকে) আমাদের অবস্থান ক্রমাগত খারাপ হচ্ছে।

“অপুষ্টি, ক্ষুধা, শিশুদের বিকাশে বাধা ও তাদের দুর্বল হয়ে পড়ার মতো সত্যিকারের ইস্যুগুলোতে কখন মনোযোগ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী?,” টুইটারে এই প্রশ্ন ছুড়েছেন তিনি।

আইরিশ দাতা সংস্থা করসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মান প্রতিষ্ঠান ওয়েল্ট হুঙ্গার হেলফের (ডব্লিউএইচএইচ) যৌথভাবে তৈরি করা এবারের প্রতিবেদনে ভারতে ক্ষুধার মাত্রাকে ‘গুরুতর’ অ্যাখ্যা দেওয়া হয়েছে।

তালিকায় ক্রমাগত নিচে নামলেও ভারতের জিএইচআই স্কোর কমছে। ২০০০ সালে এই স্কোর ছিল ৩৮ দশমিক ৮, ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত এটা ২৮ দশমিক ২ থেকে ২৯ দশমিক ১ এর মধ্যে আছে।

গত বছরের তালিকায় ১০০-র নিচে নেমে যাওয়ার পর ভারত সরকার এ সংক্রান্ত প্রতিবেদনকে ‘জঘন্য’ ও ‘বাস্তবতা বিবর্জিত’ অ্যাখ্যা দিয়েছিল।

যে পদ্ধতিতে ক্ষুধা সূচকে অবস্থান নির্ধারণ করা হয় তাকে ‘অবৈজ্ঞানিকও’ বলেছিল তারা। নয়া দিল্লির এ ভাষ্য উড়িয়ে দিয়েছিল ডব্লিউএইচএইচ।

জাতিসংঘে ভারত সরকারের দেওয়া তথ্য উপাত্ত ব্যবহার করেই দেশটিতে অপুষ্টির মাত্রা বের করা হয়েছে, সেসময় ইমেইলে এনডিটিভিকে দেওয়া এক উত্তরে এমনটাই বলেছিল তারা।

পৃথিবীর শেষ রাস্তা, যেখানে একা যাওয়া নিষেধ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক এগিয়ে ক্ষুধার চেয়ে নেপাল পাকিস্তান বাংলাদেশ ভারতের সূচকে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
Latest News
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.