Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভারতের দুর্গে ফাটল, রোহিত-কোহলির ভাগ্য নিয়ে নতুন করে আলাপ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতের দুর্গে ফাটল, রোহিত-কোহলির ভাগ্য নিয়ে নতুন করে আলাপ

By Saumya SarakarNovember 4, 20243 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : সময়টা একেবারেই পক্ষে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির। দেশের মাঠে ২০২৩ সালের পর থেকে সবচেয়ে বেশি টেস্ট হারা দলের নাম এখন ভারত। অথচ এই দলটিই বিগত ১২ বছর এবং ১৮ সিরিজ ধরে ঘরের মাঠে ছিল অজেয়। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভারতের দুর্গে ফাটল ধরেছে ব্যাপক আকারে। এরইমাঝে খবর বেরিয়েছে, রোহিত-কোহলির ভাগ্য নিয়ে নতুন করে আলাপ তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া সফরের পরেই ভারতীয় দলের কিছু সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যত ঠিক হয়ে যাবে। আগামী দিনে অন্তত টেস্ট ফরম্যাটে জাতীয় দলের দরজা পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছে বিসিসিআই। সেই বিবেচনায় পরবর্তী টেস্ট বিশ্বকাপের আগে ধীরে ধীরে সিনিয়রদের সরিয়ে দেওয়ার পথে হাঁটতে পারে তারা।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) তুলে এনেছে এমনই কিছু তথ্য। যেখানে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়া সফর রোহিত, কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার জন্য টেস্ট ফরম্যাটে নিজেদের টিকিয়ে রাখার শেষ সুযোগ হতে পারে। প্রত্যেকেই আন্তর্জাতিক ক্যারিয়ার একেবারেই শেষ দিকে। খারাপ ফল হলেই কোপ পড়তে পারে তাদের উপর।

আগামী দু’-এক দিনের মধ্যেই বোর্ডের কর্তাদের সঙ্গে সাধারণ আলোচনা হতে পারে নির্বাচক প্রধান অজিত আগারকার, কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার। তবে সেখানে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই।

বোর্ডের এক সূত্র পিটিআইকে জানায়, ‘নিউজিল্যান্ড সিরিজের ফলাফল নিয়ে আলোচনা হবে। ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে দল রওনা দেওয়ার আগে সাধারণ একটা আলোচনা। এই হার যে বড়সড় ধাক্কা তাতে সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া সিরিজ সামনেই রয়েছে। দলও ঘোষণা করা হয়েছে। সেখানে বদলের কোনও সম্ভাবনা নেই।’

তিনি আরও বলেছেন, ‘যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে না পারে, তা হলে নিশ্চিত থাকুন চার সিনিয়র ক্রিকেটার পরবর্তী ইংল্যান্ড সফরের বিমানে উঠবে না। হয়তো ওই চার জন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে ফেলল।’

উল্লেখ্য, বিশ্ব টেস্ট ফাইনালের পরেই ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত, যা পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করবে।

বোর্ডের সেই শীর্ষ কর্তার খবর, ২০১১ সালের ঘটনার পুনরাবৃত্তি চাইছে না বোর্ড। সে বারও প্রবীণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল হঠাৎই খারাপ ফল করতে শুরু করেছিল। ২০১২ সালে সেই সূত্র ধরে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ অবসর নেন। শচীন খেলা ছেড়ে দেন পরের বছরেই। তাই আগারকার এবং গম্ভীর দলের চার সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলে তাদের পরিকল্পনার কথা জানতে চাইতে পারেন।

চার জন সরে গেলেও ভারতের পরবর্তী প্রজন্ম মোটামুটি তৈরি। সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কলেরা টেস্ট দলে ঢুকতে পারেন মিডল অর্ডারে। রবি অশ্বিনের বদলে ওয়াশিংটন সুন্দরকে আগামী ১০ বছরের জন্য ভাবা হচ্ছে। জাদেজার জায়গায় অক্ষর প্যাটেল বড় ভরসা। আর রোহিতের রেখে যাওয়া ওপেনিং পজিশনের জন্য তৈরি থাকবেন রুতুরাজ গায়কোয়াড়।

এই হোয়াইটওয়াশ হজম করা কঠিন : রোহিত

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আলাপ, করে ক্রিকেট খেলাধুলা দুর্গে নতুন নিয়ে, ফাটল ভাগ্য ভারতের রোহিত-কোহলির
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

February 3, 2026
আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
Latest News
নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.