
লেঃ কর্নেল আবু মো: শাহনুর শাওনের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি আজ সকাল ১০টা ৩৭ মিনিটে রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের সম্মানিত প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে।
কুচকাওয়াজ সমাপনান্তে আগামী ৩০ জানুয়ারি উক্ত সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরও বলা হয়, কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সকল রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



