Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতের বিপক্ষে মুক্তিযোদ্ধাদের প্রেরণা মানছেন মাশরাফি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতের বিপক্ষে মুক্তিযোদ্ধাদের প্রেরণা মানছেন মাশরাফি

By Saleh MohammadJuly 2, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : ভারতের সাথে গত বছরের নিদাহাস ট্রফির ফাইনালের কথা মনে আছে? কি এক লড়াই করেছিলো টাইগাররা। প্রাণপন লড়াই করেও শেষ বলে হেরে গিয়েছিলো বাংলাদেশ। যারা ক্রিকেট দেখেন এবং মনে প্রাণে ক্রিকেটকে লালন করেন তারা ক্রিকেটারদের যোদ্ধা হিসেবে বলে থাকেন। তারা কি অত্যুক্তি করেন? হয়তো করেন, বলেন তাদের আবেগ দিয়ে।

ভারতের বিপক্ষে মুক্তিযোদ্ধাদের প্রেরণা মানছেন মাশরাফিআর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা দেশের অনেক ক্রিকেট সমর্থকের চোখেই তিনি যোদ্ধা। ক্রিকেটযোদ্ধা। পায়ে সাত-সাতটা অস্ত্রোপচারের পরও দিব্যি খেলে যাচ্ছেন দেশের জন্য। যোদ্ধা নয়তো আর কী! আজ মাশরাফি বিন মুর্তজার সামনে ক্রিকেট মাঠের আরেকটি ‘যুদ্ধ’। বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের যুদ্ধ। হারলে সমাধি ঘটবে সেমিফাইনাল-স্বপ্নের। এমন ম্যাচে লড়াইয়ের প্রেরণা নিচ্ছেন মাশরাফি ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফকে এমন কথাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক। এজবাস্টনে কাল এ সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা সব সময়ই প্রেরণাদায়ী। সব সময় তাই থাকবে…তাঁদের জায়গাটা সব সময়ই বিশেষ কিছু। দল হিসেবে পাওয়া সমর্থন থেকেও প্রেরণা পাই।’

সংবাদমাধ্যমটির সঙ্গে আলাপচারিতায় ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবকেও ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি। সংবাদমাধ্যমটিতে গত মাসে লেখা এক কলামে মাশরাফিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন কপিল। কিংবদন্তি এ অলরাউন্ডার লিখেছিলেন, ‘মাশরাফি যেভাবে খেলে, তাতে সবার গর্ব অনুভব হওয়া উচিত। তার হাঁটুতে অনেক সমস্যা…কিন্তু তারপরও খেলা ধরে রেখে ওয়ানডে দলকে একসূত্রে গেঁথেছে। আমি মাশরাফিকে শুধু সম্মানই দেখাতে পারি।’

Advertisement

সংবাদমাধ্যমটির প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় কপিলের সেই কলাম প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটারটিকে ধন্যবাদ জানান মাশরাফি, ‘নাম মনে রাখাই বড় কথা। আমি অবশ্যই অনেক খুশি।’ ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে বাংলাদেশ। হাতে রয়েছে আর দুটি ম্যাচ। সেমিফাইনালে ওঠার আশা এখনো জিইয়ে রেখেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের এ পথ পর্যন্ত এসে পয়েন্ট টেবিলে বাংলাদেশ দলের অবস্থানে মাশরাফি কি বিস্মিত? এ প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মোটেই না। আমরা সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে আছি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অন্য দলগুলো কোন অবস্থানে আছে, তার দিকে তাকিয়ে থাকার কোনো অর্থ নেই। নিজেদের খেলায় মনোযোগী হওয়া উচিত। এটা বেশি গুরুত্বপূর্ণ।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa