Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ভারতের বিশ্বকাপ ভাগ্যনির্ভর করছে রোহিত-কোহলি ওপর : যুবরাজ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতের বিশ্বকাপ ভাগ্যনির্ভর করছে রোহিত-কোহলি ওপর : যুবরাজ

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 27, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : জুনে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল সাজাতে ব্যস্ত অংশ নিতে চলা দলগুলো। এবারের আসরে ভারতের দল কেমন হতে চলেছে তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। আসন্ন বিশ্বকাপে ভারতের দলে বিরাট কোহলি থাকবেন কিনা এমন আলোচনা শুরু হয়েছে আরও অনেক আগেই।

ভারতের বিশ্বকাপ ভাগ্যনির্ভর করছে রোহিত-কোহলি ওপর : যুবরাজ

Advertisement

২০২২ সালের পর ভারতের জার্সিতে টি-টোয়েন্টি খেলেননি কোহলি। তবে ব্যাঙ্গালুরু জার্সিতে নিয়মিত খেলেছেন তিনি। চলতি আসরেও ব্যাঙ্গালুরু সেরা ব্যাটারদের তালিকায় তো রয়েছেন সবার ওপরে। একই সঙ্গে অরেঞ্জ ক্যাপের দৌড়েও সবার ওপরে বিরাট। এখন পর্যন্ত চলমান আইপিএলে ৯ ইনিংসে ৬১.৪৩ গড় ও ১৪৫.৭৬ স্ট্রাইক রেটে ৪৩০ রান কোহলির। এর পর ও তার স্টাইক রেট নিয়ে চলছে তুমুল সমালোচনা।

এদিকে ভারতের জার্সিতে ওপেনিংয়ে এখনো রোহিতই সবার পছন্দের তালিকায়। তবু বয়স বেড়ে যাওয়ায় কবে অবসর নেবেন তা নিয়ে জোর আলোচনা হচ্ছে। তবে যুবরাজ পাশে দাঁড়ালেন রোহিত-কোহলির। তার মতে, ভারতের বিশ্বকাপ ভাগ্যনির্ভর করছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ওপর, এমনই মত যুবরাজের। এ ছাড়া জানান তাদের দুজনকে নিজেদের ইচ্ছেমতো অবসর নিতে দেওয়া উচিত।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ওয়েবসাইটে যুবরাজ সিং এই প্রসঙ্গেই বলেন, ‘আপনার বয়স যত বাড়বে, লোকজন সেটা নিয়ে আরও বেশি করে কথা বলবে। ওরা আপনার ফর্মের কথা ভুলেই যাবে। এরা ভারতের রত্ন ক্রিকেটার। ওদের যখন মনে হবে, তখনই অবসরগ্রহণ করবে। এর জন্য আলাদা করে চাপ দেওয়ার দরকার নেই।’

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমি দেশের আরও তরুণ ক্রিকেটারদের দেখতে চাই। তা হলেই সিনিয়র ক্রিকেটারদের ওপর থেকে বোঝা কিছুটা হলেও কমবে। সে ক্ষেত্রে ওরা আরও বেশি করে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে ফোকাস করতে পারবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি চাইব যে ভারতের আরও অনেক তরুণ ক্রিকেটার এই ফরম্যাটে অংশগ্রহণ করবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন তারাই রাজত্ব করে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

জুন 17, 2026
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

জুন 17, 2026
Latest News
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa