Call-on

Advertisement
জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার নয়াদিল্লীতে রাষ্ট্রপতি ভবনে কোবিন্দের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ জানান।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন কর্মসূচিতে যোগদানে বাংলাদেশ সফরের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছেন।’

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিভিন্ন খাতে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। পররাষ্ট্র সচিব ভারতের রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামাজিক খাতে চমৎকার অগ্রগতি অর্জন করেছে। এটি এখন উন্নয়নের একটি রোল মডেল।’

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.