Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ভারতের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু দেখছি না: মেনন
রাজনীতি

ভারতের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু দেখছি না: মেনন

By Saiful IslamJune 20, 2025Updated:June 20, 20252 Mins Read

1

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সম্পাদিত বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা-সমালোচনার কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, এসব চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু তো দেখি না।

রবিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার আস্ফালন দেখে দেশের জনগণ হতাশ ও বিভ্রান্ত। কিন্তু বিএনপি এসব ব্যাপারে নিরব। কারণ ভারতবিরোধিতা ও সাম্প্রদায়িকতাই বিএনপি-জামায়াতের রাজনীতির পুঁজি। তারা ক্ষমতায় থাকাকালে দেশে দুর্নীতি, লুটপাট, জঙ্গিবাদ চরমে উঠেছিল। এরপর তারা আন্দোলনের নামে পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ হ’ত্যা করেছে।

তিনি বলেন, যে ত্রিপুরা আমাদের মুক্তিযুদ্ধের সময় তাদের জনসংখ্যার চেয়ে বেশি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল, তাদের একটি শহরের মাত্র ৮ হাজার মানুষকে কিছু পানি দেওয়ায় দেশের স্বার্থবিরোধী কি এমন হয়েছে?

মেনন বলেন, বিএনপি প্রাকৃতিক গ্যাস ভারতকে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের আন্দোলনের কারণে সেটি পারেনি। এখন প্রাকৃতিক গ্যাস নয়, আমদানিকৃত গ্যাস ভারতে রপ্তানির চুক্তি হয়েছে।

রাশেদ খান মেনন আরো বলেন, বুয়েট ছাত্র আবরার হ’ত্যার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু এই হ’ত্যাকাণ্ডকে ইস্যু বানিয়ে বিএনপি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে।

তিনি বলেন, বিএনপি জনগণের সমস্যা নিয়ে বিচলিত নয়। তাদের একটাই লক্ষ্য, যেকোনো মূল্যে ক্ষমতা ফিরে পাওয়া।

রাশেদ খান মেনন বলেন, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, মা’দক ব্যবসা, বৈষম্য এখনও চলছে। হ’ত্যা, ধ’র্ষণ, নারী নির্যাতন সীমা ছাড়িয়েছে। দেশের মানুষ এসব থেকে মুক্তি চায়। তাই এসব অপকর্মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী।

ওয়ার্কার্স পার্টির নেতা ইন্দ্রানী সেন শম্পার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য অধ্যাপক ড. সুশান্ত কুমার দাশ, সম্পাদকমন্ডলীর সদস্য দীনবন্ধু পাল ও ইব্রাহিম মিয়া, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি আরিফ মিয়া, কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, আদিবাসী নেতা দানেশ সাংমা, যুবনেতা আবদুল্লাহ খোকন, আলমগীর হোসেন, শ্রমিক নেতা কাজী আফজাল হোসেন, নারীনেত্রী আকলিমা হোসেন, ছাত্রমৈত্রী নেতা মাসুদ রানা চৌধুরী প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa