দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, এই লঘুচাপের প্রভাবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা ও সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও সিলেটের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (১৩ মে) থেকে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বিজয় দিবসে শাহজালালের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: মন্ত্রী
বৃষ্টির এই ধারা শুক্রবার (১৫ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চল ও সিলেটে অতি ভারী বর্ষণের ঝুঁকি রয়েছে। তবে আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, আগামী পাঁচদিন পর অর্থাৎ ১৬ মে’র পর থেকে বৃষ্টিপাত কমে দেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে। সাগরে লঘুচাপের এই গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


