Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জাতীয় স্লাইডার

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

By Arif ArmanJanuary 26, 20262 Mins Read

সংঘর্ষ

Advertisement
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বিগত কয়েক দিন ধরে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও হরিণ মার্কার স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি বাধার অভিযোগ চলছিল। এর জেরে কয়েকটি এলাকায় এর আগেও উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের সমর্থকরা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

পরবর্তীতে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন যুবদলের কার্যালয়, স্কয়ার মাস্টারবাড়ি এলাকা সহ উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে দুই পক্ষের বহু নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, স্বতন্ত্র প্রার্থীকে প্রচারণার সময় ধাক্কা দেওয়াকে কেন্দ্র স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর লোকজন একে অপরের দলীয় কার্যালয় ভাঙচুর করেছেন। সন্ধ্যায় এ গন্ডগোল শুরু হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    কারখানা

    একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

    June 26, 2026
    তারেক

    চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    June 26, 2026
    কারণ

    নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

    June 26, 2026

    Latest News

    কারখানা

    একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

    তারেক

    চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কারণ

    নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

    বৈঠক

    শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

    ইলিশ

    মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

    আমির

    বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

    চিড়িয়াখানা

    ৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

    Mobile Data

    মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

    pay-scale

    পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

    বিদ্যুৎ বিল

    গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa