শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা চীনের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ৪৪ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা। তবে শেষ দিকে এসে তা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। জোড়া গোল হজম করে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ করে তার। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তা আটকে দেন।
ম্যাচের ১৪ মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল বাংলাদেশ। বাঁ উইং ফাঁকা পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। প্রায় মাঝমাঠ থেকে বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন।
ম্যাচের ২৪ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় চীন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে তা বাতিল করে দেন। এরপর ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। দুরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং।
আরও পড়ুনঃ
এরপর ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। এতে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


