
অভিযোগ রয়েছে, মেয়ের ভালোবাসার মানুষকে মেনে নিতে পারেনি পরিবার। সেই কারণেই এমন কাণ্ড! এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানা পুলিশ।
অভিযোগ, আগে বাড়িতে এসে রতন ও তার ভাইকে বেধড়ক মারধর করে প্রেমিকার বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ার করে। রতন একথা অস্বীকার করেন। তিনি বলতে থাকেন, আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের মেয়ে ছাড়া বাঁচতে পারবো না।
অভিযোগ উঠেছে, প্রেমিক রতনের মুখে এমন কথা শুনেই তার হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার পরিবারের সদস্যরা। জোর করে তাকে সেই বিষ পানে বাধ্য করেন। মেয়ের মা বলতে থাকেন, তাহলে বিষ খেয়ে মর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


