
এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেমন বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনি পঁচাত্তরোত্তরকালে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের রাজনীতিকে এগিয়ে নিতে রংপুর অঞ্চলে আপোষহীন ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে বাংলাদেশ স্কাউটসের বিকাশে এক অসামান্য অবদান রেখেছেন।’
হুইপ স্বপন আরও বলেন, ‘আজন্ম সংগ্রামী এই নির্লোভ রাজনীতিবিদ ও সমাজকর্মী রংপুরে বাতিঘরের ভুমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।’
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও তাঁর সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



