Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভাসানচর থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

ভাসানচর থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি

By Hasan MajorAugust 15, 20212 Mins Read
ভাসানচর থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা নিয়ে নৌকাডুবি
File Photo
Advertisement

জুমবাংলা ডেস্ক: নোয়াখালীর ভাসানচরে আশ্রয়ণ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় যে নারী ও শিশুসহ ৪০ জন রোহিঙ্গা শরণার্থীসহ একটি নৌকা ডুবে যাওয়ার পর পনেরো জনকে বিভিন্ন মাছ ধরা ট্রলার উদ্ধার করেছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাবিবুর রহমান বলেন, একটি মাছ ধরা নৌকায় করে তারা ভাসানচর থেকে পালানোর সময় আনুমানিক দশ কিলোমিটারের মতো দূরে যেতেই খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায়।

কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।

উদ্ধারপ্রাপ্তদের মধ্যে ১৪ জন নারী-পুরুষ এবং একটি শিশু রয়েছে। তারা সবাই বিভিন্ন মাছ ধরা ট্রলারে করে আবার ভাসানচরে ফিরে এসেছে বলে জানাচ্ছে কোস্টগার্ড।

কর্নেল রহমান জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত দেড়টা বা এর কাছাকাছি সময়ে দুর্ঘটনাটি ঘটেছে।

পরিবারসহ পালিয়ে যাচ্ছিলেন এই রোহিঙ্গারা। ধারণা করা হচ্ছে নিখোঁজদের মধ্যে আরও নারী ও শিশু থাকার সম্ভাবনা রয়েছে।

যারা ফিরে এসেছেন তারা জানিয়েছেন, যে নৌকাটি ডুবে যাওয়ার পর বেশ কয়েকটি দলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন।

সেখানে নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে বলে জানিয়েছে তিনি। নৌবাহিনী ও কোস্ট গার্ড সমন্বিত-ভাবে এই অভিযান পরিচালনা করছে।

হাবিবুর রহমান বলছেন, তারা এখনো পর্যন্ত কোন মরদেহ উদ্ধার করেননি।

তিনি আরও জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকা এবং তাতে থাকা জীবিত আর কাউকে উদ্ধারের জন্য পাওয়া যায়নি। তাই এই দুর্ঘটনায় কেউ মারা গেছে কিনা অথবা বাকিরা নিরাপদে কোথাও পালিয়ে গেছে কিনা সেটিও পরিষ্কার নয়।

২০১৭ সালে মিয়ানমারে সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে এক নৃশংস অভিযান শুরুর পর প্রায় দশ লাখ শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে।

তাদের বেশিরভাগকেই আশ্রয় দেয়া হয়েছে কক্সবাজারের নানা শিবিরে। রোহিঙ্গাদের একটি অংশকে স্থানান্তরের জন্য নোয়াখালীর প্রত্যন্ত দ্বীপ ভাসানচরে একটি আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়।

যেখানে নানা ধরনের উন্নত সুযোগ-সুবিধা তৈরি করা হয়।

গত বছরের ডিসেম্বর মাসে প্রথম দফায় দেড় হাজারের কিছু বেশি রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়। এরপর আরও কয়েক দফায় ১৯ হাজারের মতো রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়েছে। কিন্তু এর কিছুদিনের মধ্যেই সেখান থেকে পালাতে শুরু করে রোহিঙ্গারা।-বিবিসি বাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa