Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে ১০ রোহিঙ্গা আটক
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে ১০ রোহিঙ্গা আটক

By Hasan MajorMay 31, 20212 Mins Read

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ে ১০ রোহিঙ্গা আটক

Advertisement
জুমবাংলা ডেস্ক: নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী দালাল চক্রের ৩ সদস্যকেও আটক করা হয়।

সোমবার বিকালে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত নারী ও তিন শিশুসহ তিন দালাল ভাসানচর থেকে মিরসরাই ইকোনমিক জোনে জোরারগঞ্জ থানার সীমানায় নৌকা থেকে নামে রবিবার (৩০ মে) মধ্যরাতে। সেখানে আমাদের পুলিশ ক্যাম্প ছিল। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, জনপ্রতি ২০ হাজার টাকা নিয়ে সাত রোহিঙ্গা নারীকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে মিরসরাই ইকোনমিক জোনে নামিয়ে পুলিশের হাতে আটক হয়েছে তিন দালাল। সাত নারীর ছয়জনই অবিবাহিতা। বিবাহিত নারী তিন সন্তানের জননী এবং তার স্বামী মালয়েশিয়া প্রবাসী।

তিনি আরও জানান, রোহিঙ্গা নারীরা জানিয়েছে তারা জনপ্রতি ২০ হাজার টাকা করে মালয়েশিয়া যাওয়ার জন্য দালালের হাতে তুলে দিয়েছিল। তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা ছিল।

আটক তিন দালাল হলো সন্দ্বীপের দিদারুল আলম, নোয়াখালী সুবর্ণচরের বেলাল হোসেন ও মো. জুয়েল। মানবপাচার আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

আটক ৭ রোহিঙ্গা নারী হলো কহিনা আক্তার (৩২), নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০) ও নূর খাইয়াছ (২৫)। সঙ্গে ছিল কহিনা আক্তারের তিন সন্তান জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) জেসমিন আক্তার (১২)।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। সম্প্রতি কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকেই পাচার হচ্ছিল এই রোহিঙ্গা নারীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

July 2, 2026
Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

July 2, 2026
Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

July 2, 2026

Latest News

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষামন্ত্রী

নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

Logo

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

comission

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এলপিজির নতুন দাম

৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা

Court

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa