
এছাড়া, ভাসানচরের অভ্যন্তরীন সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করার পাশাপাশি যথাসম্ভব জনসমাগম পরিহার করে সকলের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন নৌবাহিনীর সদস্যরা।
করোনার প্রকোপ থেকে ভাসানচরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ হতে ভাসানচরকে লক ডাউন করা হয়।
নৌবাহিনীর পক্ষ হতে ভাসান চরে অবস্থানরত সকলকে মাস্ক বিতরণ করা হয়। পরবর্তীতে ভাসান চরের প্রায় শতাধিক শ্রমজীবী মানুষ, স্থানীয় দরিদ্র জেলে ও রাখালদের মধ্যে চাল, ডাল, চিড়া, তেল, গুড়, চিনি এবং মিনারেল ওয়াটারসহ বিভিন্ন ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



