
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোনও কথা বলার সাহস দেখাতে পারেনি।’
দেশে নয়; বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন; প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।’
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, শহিদুজ্জামান সরকার এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপিসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



