Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভিক্ষুকের কোলে নবজাতক রেখে পালালেন তরুণী
ঢাকা বিভাগীয় সংবাদ

ভিক্ষুকের কোলে নবজাতক রেখে পালালেন তরুণী

By Shamim RezaJanuary 25, 20202 Mins Read
Advertisement

ছবি : সংগৃহীত
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবের বাসস্ট্যান্ড এলাকায় ২-৩ দিন বয়সী এক শিশুকন্যাকে ভিক্ষুকের কোলে রেখে পালিয়ে গেছেন এক তরুণী মা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে বাসস্ট্যান্ডের দুর্জয়মোড়ের দক্ষিণ পাশে বঙ্গবন্ধুর ম্যুরাল এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

ওই শিশুটিকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি জিডি করেছে (জিডি নং ১১৫১)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স মমতাজ বেগম জানান, শিশুটি আসার পর তাকে দুধ পান করানো হয়েছে এবং সে সুস্থ আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে এক তরুণী মা শিশুটিকে নিয়ে বাস থেকে ভৈরবে নামার পর পাশের এক দোকানে যান। এরপর এক মহিলা ভিক্ষুককে ওই নারী বলেন, ‌‘শিশুটিকে একটু রাখেন, আমি বাথরুমে যাব।’ সরল মনে ওই ভিক্ষুক শিশুটিকে কোলে রাখেন। তারপর বাথরুমের কথা বলে ওই তরুণী আর ফিরে আসেননি।

এক ঘণ্টা অপেক্ষার পর ওই ভিক্ষুকের সন্দেহ হয়। এ সময় স্থানীয় আশরাফুল হোসেন নামে এক যুবককে তিনি ঘটনাটি জানান। পরে ওই যুবক ঘটনাটি পুলিশকে অবহিত করেন। তারপর পুলিশ ঘটনাটি থানায় জিডি করে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।

ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার শিশুটিকে উপজেলা হাসপাতালের ডা. বুলবুল আহমেদের তত্ত্বাবধানে রাখতে বললে শুক্রবার রাত পৌনে ১০টায় শিশুটিকে হস্তান্তর করা হয়।

জানতে চাইলে ভৈরব থানার উপপরিদর্শক মো. মহসীন জানান, আশরাফুল নামে এক যুবক শিশুটিকে থানায় নিয়ে আসেন। তখন তিনি ঘটনা খুলে বললে এ বিষয়ে থানায় জিডি করার পর উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি অবহিত করে শিশুটিকে উপজেলা হাসপাতালের তত্ত্বাবধানে দেওয়া হয়।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, ‘ঘটনাটি আমি অবহিত হয়ে পুলিশকে থানায় জিডি করতে বলি। তারপর শিশুটিকে উপজেলা হাসপাতালের ডা. বুলবুলের তত্ত্বাবধানে রেখেছি। আপাতত হাসপাতালে শিশুটি থাকবে।’

‘শনিবার অফিস খোলা হলে আদালতের অনুমতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সমাজসেবা অফিসের কর্মকর্তারা কিশোরগঞ্জ আদালতে বিষয়টি অবগত করবে’ বলেও জানান লুবনা ফারজানা। তিনি বলেন, আদালত যদি শিশু সদনে পাঠানোর আদেশ দেন সেই ব্যবস্থা করা হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.